News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩ দফা দাবিতে আগামী ১৩ ডিসেম্বর যুব পদযাত্রার ডাক দিল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই
Image

৩ দফা দাবিতে আগামী ১৩ ডিসেম্বর যুব পদযাত্রার ডাক দিল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই

আগরতলা, ১১ ডিসেম্বর : বেকারদের কর্মসংস্থান রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলে, রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। আগামী ১৩ই ডিসেম্বর এই উদ্যোগে এক যুব পদযাত্রা অনুষ্ঠিত হবে রাজধানীর দুর্গা চৌমুহনীতে।

বুধবার সংগঠনের অফিসে সাংবাদিক সম্মেলন করে তাদের আন্দোলন কর্মসূচির কথা তুলে ধরেন,ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সভাপতি পলাশ ভৌমিক।তারা জানান,সাব্রুম থেকে ধর্মনগর প্রত্যেকটা এলাকার মানুষ, এই তিনটি সমস্যার মধ্যে কোন না কোন ভাবে জড়িত রয়েছে।আর রাজ্যের মন্ত্রীরা মানুষ কে বিভ্রান্ত আর প্রতারিত করে চলছে।বিদ্যাজ্যোতি প্রকল্পে শিক্ষক পদে নিয়োগ নিয়ে ২০২১ থেকে ২০২৪ অব্দি কেবল নিয়োগের নামে সাংবাদিক সম্মেলন করে প্রতারণা করা হচ্ছে।অথচ নিয়োগের উদ্যোগ নেই।শারীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই অবস্থা।টেট পরীক্ষা না হওয়া নিয়েও নেতারা ক্ষোভ প্রকাশ করেন,টিআরবিটি বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেন।এসটিজিটির পরীক্ষা নেওয়ার পর এখন অব্দি ফলাফল ঘোষণা না করা নিয়েও,টিআরবিটির সমালোচনা করে,টিআরবিটির কর্তাদের মেরুদণ্ডহীন বলে আখ্যা দিয়েছে।

Releated Posts

জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ৭ আগস্ট : বর্ষার মরশুমে আগরতলা শহরের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে তৎপর হয়েছে আগরতলা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ত্রিপুরায় প্রথমবার রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কৃতি সংরক্ষণের বার্তা

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপিত হলো শুক্রবার। এই উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 7, 2026

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top