News Flash

  • Home
  • দিনের খবর
  • ফুলের মধ্যে রাসায়নিক ছিল, পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কৃষক নেতার
Image

ফুলের মধ্যে রাসায়নিক ছিল, পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কৃষক নেতার

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের। তাঁর কথায়, পুলিশ যে ফুল ছিটিয়েছিল, তাতে রাসায়নিক ছিল। এছাড়াও শম্ভু সীমানায় কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল বর্ষণে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন।

রবিবার বিকেলে শম্ভু সীমানায় কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, “ফুলে রাসায়নিক ছিল, যা আমাদের উপর বর্ষণ করা হয়েছিল।” তিনি আরও যোগ করেছেন, “আমরা জাঠা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি…প্রথমে, তাঁরা আমাদের উপর ফুল বর্ষণ করেছে, তারপর তারা আমাদের দিকে রাবার বুলেট ছুঁড়েছে, আমাদের উপর রাসায়নিক নিক্ষেপ করেছে। বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন। উভয় ফোরাম আগামীকাল একটি সভা করবে এবং পরবর্তী কৌশল নির্ধারণ করবে।”

উল্লেখ্য, কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচিতে রবিবারও পুলিশের হাতিয়ার কাঁদানে গ্যাসের শেল। রবিবার পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা থেকে দিল্লির দিকে কৃষকেরা এগোনো শুরু করতেই কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলে। এর আগে শুক্রবারও পুলিশের কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে পড়েছিলেন অন্তত ছ’জন কৃষক। রবিবারও তিন জন আন্দোলনরত কৃষক অসুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top