News Flash

  • Home
  • দিনের খবর
  • আবারও ‘দিল্লি চলো’র ডাক কৃষকদের, কড়া নিরাপত্তা শম্ভু সীমানায়
Image

আবারও ‘দিল্লি চলো’র ডাক কৃষকদের, কড়া নিরাপত্তা শম্ভু সীমানায়

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার ফের ‘দিল্লি চলো’-র ডাক পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একাংশের। ফলে শম্ভু সীমানায় নিরাপত্তা আরও কড়া করেছে পুলিশ। শুক্রবার শম্ভু সীমানায় আটকে দেওয়া হয়েছিল তাঁদের। কিন্তু শনিবারই কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানান, ফের রবিবার তাঁরা মিছিল করবেন।

গত শুক্রবার কৃষকরা এগোতে চেষ্টা করতেই শম্ভু সীমানায় আটকে দেওয়া হয় তাঁদের। কার্যত দুর্গে পরিণত করা হয় ওই অঞ্চলকে। ছোড়া হয় কাঁদানে গ্যাস। চলে লাঠি। কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সেদিনের মতো অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। সারওয়ান বলেন, কেন্দ্রের তরফে আলোচনার জন্য আমাদের কোনও বার্তা দেওয়া হয়নি। রবিবার ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশে পদযাত্রা হবে।

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top