News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ন্যায় বিচারের দাবিতে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান কদমতলা কাণ্ডে নিহত ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না বেগমের
Image

ন্যায় বিচারের দাবিতে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান কদমতলা কাণ্ডে নিহত ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না বেগমের

ধর্মনগর, ৭ ডিসেম্বর : স্বামীর মৃত্যু হয়েছে দুষ্কৃতীদের গুলিতে। কিন্তু পুলিশের গুলিতে স্বামীর মৃত্যু হয়েছে বলে ভুল খবরে বিশ্বাস করে আসছিলেন কদমতলা কাণ্ডে নিহত ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না বেগম। এমনটাই অভিযোগ তুললেন তিনি। ন্যায় বিচারের দাবিতে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেছেন তিনি।

প্রসঙ্গত, শারদীয় দুর্গোৎসবের আগে ত্রিপুরার উত্তর জেলার কদমতলা এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়েছিল। ওই দাঙ্গায় কদমতলা বাজারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় পুলিশের বক্তব্য, কদমতলা বাজারে দুষ্কৃতীদের সৃষ্ট দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে কদমতলা বাজারে হামলা হয়েছিল। ওই ঘটনায় দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে শুরু করলে পুলিশের তরফেও শূন্যে গুলি ছুঁড়া হয়েছিল। দুষ্কৃতীদের গুলিতে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে দাবি করছে পুলিশ।

তদানিন্তন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ ভানুপদ চক্রবর্তী জানিয়েছিলেন, ৪ লক্ষ টাকা সহ স্বপ্না বেগমকে একটি সরকারি চাকরি প্রদান করা হবে। কিন্তু সরকারের তরফে এখন বলা হচ্ছে যে দুষ্কৃতীদের গুলিতে স্বপ্না বেগমের স্বামীর মৃত্যু হয়েছে। তাই সরকারি ওই প্রতিশ্রুতি এখন ভিত্তিহীন।

এইরূপ পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে এদিন স্বপ্না বেগম পরিবারের সদস্যদের সাথে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেছেন। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির তরফেও ডেপুটেশন প্রদান করা হয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top