News Flash

  • Home
  • দিনের খবর
  • রাম বিবাহ শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, অশান্ত বিহারের দারভাঙ্গা  
Image

রাম বিবাহ শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, অশান্ত বিহারের দারভাঙ্গা  

দারভাঙ্গা, ৭ ডিসেম্বর (হি.স.) : রাম বিবাহ শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠল বিহারের দারভাঙ্গা জেলার তারাউনী গ্রাম। দারভাঙ্গার এসডিএম বিকাশ কুমার বলেছেন, কোনও কিছু নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে বিষয়টি আরও খারাপ হয়ে ওঠে। সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্তের পর জানা যাবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দারভাঙ্গার এসএসপি জগুনাথ রেড্ডি বলেছেন, “অনুমতি ছাড়াই, এসএইচওকে না জানিয়ে শ্রী রাম জানকির বিয়ের জন্য একটি শোভাযাত্রা বের করা হয়েছিল। শোভাযাত্রা ওয়াজিদপুর মসজিদের কাছে পৌঁছলে, দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়, যার পরে পাথর ছোড়া শুরু হয়। এসএইচও এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও পর্যন্ত সিসিটিভির ভিত্তিতে কোনও গ্রেফতার হয়নি।”

Releated Posts

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top