নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষক নিয়োগ সম্পর্কিত সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এস টি জি টি) এবং সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার (এস টি পি জি টি) শীর্ষক পরীক্ষা আগামী ২০ নভেম্বর হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে৷ টিচার্স রিক্রুটমেন্টস বোর্ড, ত্রিপুরা (টি আর বি টি) এর পরীক্ষা নিয়ামক প্রত্যুষ রঞ্জন দেব আজ এক প্রেস রিলিজে জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর ২০১৬, রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রাজ্যের বিধানসভার উপনির্বাচনের কারণে পূর্ব নির্ধারিত তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে না৷ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচী যথা সময়ে বিজ্ঞাপিত করা হবে৷ সকল পরীক্ষার্থীকে বোর্ডের ওয়েবসাইট www.trb.tripura.gov.in এ নিয়মিত নজর রাখতেও প্রেস রিলিজে অনুরোধ জানানো হয়েছে৷

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















