নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ জিবি হাসপাতালে অসুস্থ বিচারাধীন এক বন্দীর নিরাপত্তার দায়িত্বে থাকা জেল পুলিশ কর্মী টিএসআর জওয়ানদের মারধরে গুরুতর জখম হয়েছে৷ রেবতী দেববর্মা নামে ওই জেল পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷
জিবি হাসপাতালে টিএসআরের ৪ উন্মত্ত জওয়ানের বেধড়ক মারধরে গুরুতরভাবে আহত হয়েছেন এক জেল পুলিশ কর্মী৷ আহত জেল পুলিশ কর্মীর নাম রেবতী দেববর্মা৷ তিনি প্রাক্তন আর্মিও ছিলেন৷ তার বাড়ি কামালঘাট এলাকায়৷ এক বিচারাধীন বন্দীকে অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই নিরাপত্তাকর্মী৷ কর্তব্যরত ওই জেল পুলিশ কর্মীর সঙ্গে এক টি এস আর জওয়ানের বাকবিতন্ডা হয়৷ এরই জেরে আরো তিন টিএসআর জওয়ান এসে জেল পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে৷ তার মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ রক্তাক্ত অবস্থায় জেল পুলিশ কর্মীকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷ টিএসআর জওয়ানরা ১ নম্বর ব্যাটেলিয়ানের৷ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

জিবিতে টিএসআর জওয়ানদের মারে পুলিশ কর্মী জখম
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















