News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকের ফাঁদে পড়ে গণধর্ষিতার আত্মহত্যার চেষ্টা
Image

প্রেমিকের ফাঁদে পড়ে গণধর্ষিতার আত্মহত্যার চেষ্টা

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ বিশ্বাসঘাতক ভন্ড প্রেমিকের ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার হল এক উপজাতি কিশোরী৷ ঘটনা বিশালগড়ের ধনঞ্জয় কুমার পাড়ায়৷ অপমানে, অভিমানে, লজ্জায় ও ঘৃণায় কিশোরীটি শেষ পর্যন্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ বর্তমানে সে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷
বিশালগড়ের ধনঞ্জয় কুমার পাড়ার এক কিশোরী তার প্রেমিকের ফাঁদে গড়ে গণধর্ষণের শিকার হয়েছে৷ ভন্ড বিশ্বাসঘাতক প্রেমিকের নাম লব দেববর্মা৷ কিশোরীটির সঙ্গে তার গত দুই বছর ধরে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে৷ পরিবারের লোকজনরাও তা জানত৷ সেই সুবাদে গত ৩১ অক্টোবর রাতে কালী পুজো উপলক্ষ্যে অনুষ্ঠান দেখার নাম করে বাইকে করে প্রেমিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ অনুষ্ঠান দেখার পর বাড়ি ফেরার পথে একটি নির্জন জায়গায় বাইক নামিয়ে তার আরও তিন বন্ধুকে ফোন করে সেখানে আনে৷ ৪ জন মিলে কিশোরীটিকে গণধর্ষণ করে৷ সে বাড়িতে ফিরে অপমানে অভিমানে ১লা নভেম্বর সকাল ১০টা নাগাদ বিষপান করে৷ তাকে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আজ জিবিতে স্থানান্তর করা হয়৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ ঘটনা সম্পর্কে তথ্য জানান ধর্ষিতা কিশোরীর বাবা৷
ধর্ষিতার পক্ষ থেকে বিশালগড় থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে এফআইআর করেনি পুলিশ৷ পরবর্তী সময়ে এফআইআর গ্রহণ করা হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top