News Flash

  • Home
  • বিদেশ
  • বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক ড. ইউনূসের, বার্তালাপ বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর
Image

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক ড. ইউনূসের, বার্তালাপ বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর

ঢাকা, ৪ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার বিকাল সোয়া চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠক শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ ব্যাপারে জানান, দেশের চলমান নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র-নেতা সহ সকলের কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে হাজির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়াঁ গোলাম পরোয়ার সহ চার সদস্যের প্রতিনিধি দল।

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খান; এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ; ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু; বাংলাদেশ খেলাফত মসলিসের মামুনুল হক; খেলাফত মজলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গির হোসেন; জমিয়তে ওলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি; এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউনূস।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top