News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিলছে না সরকারি সাহায্য, সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের
Image

মিলছে না সরকারি সাহায্য, সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ৪ ডিসেম্বর : বন্যায় একমাত্র বসত ঘর ভেঙ্গে পড়ার পর প্রশাসনের কাছে সরকারি সাহায্য সাহায্য মিলছে না এক হতদরিদ্র কৃষক পরিবারের। তাই বুধবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদ্যসরা রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন।

প্রসঙ্গত, এবছর বন্যায় কৃষকের কৃষি জমি থেকে শুরু করে মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেকেই আছে এখনো পর্যন্ত সেই রেশ কেটে উঠতে পারছে না। অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি সাহায্য পেতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছিল কিন্তু তিন মাস পর্যন্ত ১০ কেজি করে মোট ৩০ কেজি বিনামূল্যের চাল ছাড়া আর কিছুই পায়নি বন্যায় ক্ষতিগ্রস্তরা বলে অভিযোগ।

ঠিক একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হতদরিদ্র কৃষক খোকন সরকারের একমাত্র প্রসাদ ঘর বন্যায় ভেঙ্গে গুড়িয়ে গিয়েছিল। তখন নিরুপায় হয়ে খোকন সরকার সরকারি সাহায্যের আশায় বিক্রম নগর তহশীলে সরকারি সাহায্যের জন্য আবেদন জমা করেছিলেন। কিন্তু আজ এতদিন হয়ে গেলেও সরকারি সাহায্যের কোনো খবর নেই। তাই বাধ্য হয়ে বুধবার দুপুরে খোকন সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন।

এদিন খোকন সরকারের স্ত্রী বলেন, ঘরটি বন্যায় ভেঙ্গে পড়েছে। সেটি আবার পুনর্নির্মাণ করার মতো অর্থ নেই তাদের কাছে। যার জন্য তারা সরকারি সাহায্যের আশায় আবেদন করেছিলেন কিন্তু এখনো কোনো সরকারি সাহায্য পায়নি তারা। তিনি আরো জানিয়েছেন, বন্যার পর সরকারের পক্ষ থেকে শুধু প্রতি মাসে ১০ কেজি করে তিন মাস পর্যন্ত রেশন থেকে চাল পেয়েছেন তা দিয়ে তো ঘর নির্মাণ হয় না। তিনি বলেছেন বিভিন্ন রাজ্য থেকে রাজ্য সরকারকে কোটি কোটি টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিয়েছিল। তাই বুধবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত খোকন সরকারের স্ত্রী রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top