News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন কংগ্রেসের
Image

১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন কংগ্রেসের

আগরতলা, ৪ ডিসেম্বর: ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ব্লক কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, তেলিয়ামুড়াবাসীর সার্বিক দিক চিন্তা করে এদিন মহকুমা শাসক পরিমল মজুমদারের নিকট মোট ১৫ দফা দাবিতে সমর্থনে এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার সহ অন্যান্যরা।

দাবিগুলো হল, চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে রেশন দোকানে ৯০ শতাংশ ভোক্তারা আটা কেন পায়নি তার তদন্ত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকারী ভূমিকা গ্রহণ, তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহ করা সহ মোট ১৫ টি দাবি নিয়ে এদিনের এই ডেপুটেশনে মিলিত হয় তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস।

ReplyForwardAdd reaction

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top