News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য পুলিশের উঁচু তলার আধিকারিকদের দক্ষতা নিয়ে প্রশ্ণ তুললেন জাস্টিস এ বি পাল
Image

রাজ্য পুলিশের উঁচু তলার আধিকারিকদের দক্ষতা নিয়ে প্রশ্ণ তুললেন জাস্টিস এ বি পাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ পুলিশ প্রশাসনের উঁচু তলার আধিকারিকদের মগজে সত্যিই কিছু আছে কি, প্রশ্ণ

বক্তব্য রাখছেন জাস্টিস এ বি পাল৷ নিজস্ব ছবি৷
বক্তব্য রাখছেন জাস্টিস এ বি পাল৷ নিজস্ব ছবি৷

তুলেছেন জাস্টিস এবি পাল৷ কারণ, পুলিশ দায়বদ্ধতা কমিশনের চেয়ারম্যান থাকাকালীন যে অভিজ্ঞতা রয়েছে তাঁর সেই থেকেই এই প্রশ্ণের সৃষ্টি বলে দাবি করেন তিনি৷ বৃহস্পতিবার সততার অগ্রগতিতে এবং দূর্নীতি নির্মূলে মানুষের অংশগ্রহণ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জাস্টিস এবি পাল রাজ্যের পুলিশ প্রশাসনকে এভাবেই এক হাত নিয়েছেন৷
পুলিশ দায়বদ্ধতা কমিশনের চেয়ারম্যান থাকাকালীন দীর্ঘ সাড়ে চার বছরের মেয়াদে যে অভিজ্ঞতা ছিল তা তুলেধরে জাস্টিস পাল বলেন, বহু মামলার সুরাহা করতে ব্যর্থ রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন৷ এর জন্য তিনি তাদের সক্রিয়তায় যথেষ্ট ঘাটতিকেই দায়ী করেছেন৷ অবশ্য পুলিশের উঁচু তলার আধিকারিকদের গাফিলতিই এর অন্যতম কারণ বলে তিনি মন্তব্য করেছেন৷ ফলে, পুলিশ প্রশাসনের উপর মানুষ এখন আর ভরসা রাখতে পারেন না বলে জাস্টিস পাল উষ্মা প্রকাশ করেছেন৷ তবে, এই অবস্থা কেবল এরাজ্যেরই নয়, গোটা দেশেই একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে বলে তাঁকে যথেষ্ট উদ্বিগ্ণ দেখিয়েছে৷ জাস্টিস পাল বলেন, ২০১২ সালে যেখানে দূর্নীতির ক্ষেত্রে ভারত সারা বিশ্বে ৯৪ তম স্থানে ছিল তা এখন ১১৮ তে গিয়ে ঠেকেছে৷ তাতে দেশের গরিমা ক্রমশ তলানিতে যাচ্ছে বলে তিনি মনে করেন৷ উদাহরণ তুলে ধরে তিনি জানান, দূর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে ফিনল্যান্ড, ডেনমার্ক এবং নিউজিল্যান্ড নিঃসন্দেহে প্রশংসার যোগ্য৷ অন্যদিকে, গোটা বিশ্বে আফগানিস্তান, সোমালিয়া এবং উত্তর কোরিয়াতে সর্বাধিক দূর্নীতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷
দূর্নীতির বাড়বাড়ন্তে দেশে সাজার হার ক্রমশ নিম্নমুখী৷ এই দাবি করে জাস্টিস পাল বলেন, গোটা দেশে ৯০ শতাংশ অভিযুক্ত খালাস হয়ে যাচ্ছে এবং কেবলমাত্র ১০ শতাংশ মামলায় সাজা দেওয়া সম্ভব হচ্ছে৷ এর জন্য তিনি দূর্নীতি বেড়ে যাওয়াকেই দায়ী করেছেন৷ তাঁর মতে, মানুষ সজাগ ও সচেতন নন এজন্যই দূর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে৷ পূর্ত দপ্তরের বাস্তুকাররা এবং পুলিশ অফিসাররা উৎকোচ নিচ্ছেন, রাজনৈতিক নেতারাও তা সংগ্রহ করছে৷ কিন্তু এসব জেনেও মানুষ সহ্য করে চলেছেন৷ তাই দূর্নীতি দমনে এদিন জাস্টিস পাল পুলিশ ও জনগণের মধ্যে সেতু বন্ধনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top