News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরপূর্বাঞ্চলে লাখপতি দিদিতে দ্বিতীয় স্থানে ত্রিপুরা
Image

উত্তরপূর্বাঞ্চলে লাখপতি দিদিতে দ্বিতীয় স্থানে ত্রিপুরা

আগরতলা, ৪ ডিসেম্বর: উত্তরপূর্বাঞ্চলে লাখপতি দিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। এই পর্যন্ত আসাম শীর্ষ স্থান দখলে রেখেছে। 

লোকসভায় প্রশ্নোত্তর পর্বে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম) গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি কেন্দ্রীয় প্রকল্প। গ্রামীণ দরিদ্র মহিলাদের স্বসহায়ক দলে (এস. এইচ. জি) সংগঠিত করার মাধ্যমে গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে দিল্লি ও চণ্ডীগড় বাদে সারা দেশে এটি বাস্তবায়িত করা হচ্ছে। শুধু তাই নয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করা, অর্থনৈতিক ভাবে তাদের স্বাবলম্বী করে তোলা এবং দারিদ্র্যসীমার নীচ থেকে বেড়িয়ে আসা পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের সাহায্য সহযোগিতা করে আসছে।

“লাখপতি দিদি” নামে এই প্রকল্পের উদ্যোগ ডি দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন’র অন্যতম ফসল। স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য একটি কাঠামোগত পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তারা স্থায়ী ভাবে প্রতি বছর ন্যূনতম এক লক্ষ টাকা আয় করে। 

তাঁর কথায়, উত্তরপূর্বাঞ্চলে রাজ্যভিত্তিক লাখ পতি দিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। ত্রিপুরায় লাখপতি দিদি রয়েছেন ৫৮,৪৯৫ জন, আসামে ৫,১৮,৩৫৯ জন, মেঘালয়ে ৩৯,৯৭৬ জন, মিজোরামে ১৭,১৬৭ জন, মণিপুরে ১৫,৫৫৯ জন, নাগাল্যান্ডে ১২,২৯৪ জন, সিকিমে ৭৭৯৪ জন এবং অরুণাচল প্রদেশে ৫০৫৭ জন। 

এদিন তিনি আরও জানিয়েছেন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের নমো ড্রোন দিদি প্রকল্পের লক্ষ্য হল ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর আওতায় ১৫ হাজার স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের ড্রোন সরবরাহ করা্র উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩-২৪ সালে সার সংস্থাগুলি তাদের নিজস্ব সংস্থানের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ৫০৩ টি ড্রোন বিতরণ করেছে। 

দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর আওতায় ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১০.০৫ কোটি মহিলাকে ৯০.৮৭ লক্ষ স্বসহায়ক গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে। দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন একটি প্রকল্প যেখানে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুবিধা প্রদান করে স্বসহায়ক দলের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা হয়। 

দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন আওতায় স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বাধীনতার উপর প্রভাব বোঝার জন্য মন্ত্রক প্রভাব মূল্যায়ন অধ্যয়ন চালু করেছে। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ইমপ্যাক্ট ইভালুয়েশন দ্বারা ২০১৯-২০ সালে এই প্রকল্পের একটি মূল্যায়ন সমীক্ষা  চালানো হয়েছিল। 

এদিন তিনি প্রকল্পের মূল্যায়ন সমীক্ষার তালিকা প্রকাশ করেছেন, মূলধনের পরিমাণের তুলনায় ১৯% আয় বৃদ্ধি; অনানুষ্ঠানিক ঋণের পরিমাণ ২০% হ্রাস; সঞ্চয় করার পরিমান বৃদ্ধি ২৮%| উন্নত শ্রমশক্তি অংশগ্রহণ-চিকিত্সার ক্ষেত্রে মাধ্যমিক পেশার রিপোর্ট করা মহিলাদের অনুপাত ৪% বেশি। অন্যান্য প্রকল্পে প্রবেশাধিকার বৃদ্ধি চিকিৎসা পরিবারগুলির দ্বারা গৃহীত সামাজিক প্রকল্পগুলির সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি (২.৮টি প্রকল্পের ভিত্তি মূল্যের তুলনায় ৬.৫% বেশি)। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top