News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটের নাদিয়াদে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, গুরুতর আহত দু’জন

গুজরাটের নাদিয়াদে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, গুরুতর আহত দু’জন

নাদিয়াদ, ৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটের নাদিয়াদে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের ওপর গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। আহতদের মধ্যে ১৪ বছরের একটি মেয়েও রয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। তাতে ৩ জনের মৃত্যু ও দু’জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ইন্সপেক্টর ভি বি দেশাই জানিয়েছেন, আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়েতে নাদিয়াদের কাছে একটি গাড়ির টায়ার ফেটে যাওয়ার পর, ডিভাইডার টপকে ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু’জন পুরুষ ও একজন মহিলা মারা গিয়েছেন, একজন পুরুষ এবং ১৪ বছর বয়সী একটি মেয়ে আহত হয়েছে। গাড়িটি রাজস্থান থেকে সুরাট যাচ্ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top