News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলের কাংড়ায় হোমস্টে-র বাড়বাড়ন্ত, মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের
Image

হিমাচলের কাংড়ায় হোমস্টে-র বাড়বাড়ন্ত, মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের

শিমলা, ৪ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের কাংড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক হোমস্টে। আর সেখানেই আনাগোনা বাড়ছে পর্যটকদেরও, পরিস্থিতি এখন এমন যে হোটেল ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই ক্ষতি থেকে বাঁচতে ও হোমস্টে-র বাড়বাড়ন্ত রুখতে হিমাচল প্রদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।

হিমাচলে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে, আর তাই অবৈধ হোমস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জোরালো হচ্ছে। যদিও হিমাচল সরকার রাজ্যে হোমস্টে নিয়ন্ত্রণ করার জন্য নীতি পরিবর্তনের ঘোষণা করেছে, তবে এই অঞ্চলে অবৈধ হোমস্টের বাড়বাড়ন্ত রোধ করার জন্য কোনও নিয়ম চালু করা হয়নি।

সূত্রের খবর, কাংড়া জেলায় মাত্র ৪৫০টি হোমস্টে পর্যটন দফতরে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এক হাজারেরও বেশি অবৈধভাবে হোমস্টে রয়েছে এবং পর্যটকদের অনলাইনে রুম দিচ্ছে। এতেই আপত্তি হোটেল মালিকদের।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top