News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশে হিন্দুদের ওপর নিৰ্যাতনের বিরুদ্ধে অসম কংগ্ৰেসের প্ৰতিবাদ, ‘মোদী সরকারের ভুল বিদেশ নীতি’র সমালোচনা
Image

বাংলাদেশে হিন্দুদের ওপর নিৰ্যাতনের বিরুদ্ধে অসম কংগ্ৰেসের প্ৰতিবাদ, ‘মোদী সরকারের ভুল বিদেশ নীতি’র সমালোচনা

গুয়াহাটি, ৩ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্ৰের মোদী সরকারের ভুল বিদেশ নীতির জন্যই বহিঃরাষ্ট্ৰগুলিতে ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি হিন্দু সম্প্ৰদায়ের মানুষজন আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভুল বিদেশ নীতির সমালোচনা করে আজ মঙ্গলবার কামরূপ মহানগর জেলাশাসকের কাৰ্যালয় ঘেরাও করেছে অসম প্ৰদেশ কংগ্ৰেস।

শতাধিক কংগ্ৰেস নেতা-কৰ্মী আজ সকাল ১১টায় হেঙেড়াবাডিতে অবস্থিত কামরূপ মহানগর জেলাশাসকের কাৰ্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়ে বিদেশ মন্ত্ৰী এস জয়শংকরের কুশপুত্তলিকা দাহ করে ‘বিজেপি সরকার হায় হায়’ স্লোগান দিয়েছেন। কংগ্ৰেসের নেতা-কৰ্মীরা ‘বাংলাদেশে হিন্দু ভাইবোনদের নিরাপত্তা দাও’, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর উৎপীড়ন চলবে না’, প্রতিবেশী রাষ্ট্ৰের হিন্দুদের সুরক্ষিত করো’ প্রভৃতি স্লোগান দিতে দিতে জেলাশাসকের কাৰ্যালয় চত্বরে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশ নিরাপত্তা বাহিনী তাদের আটকে দেয়।

কংগ্ৰেস নেত্ৰী মীরা বড়ঠাকুর, বিপুল গগৈ, রামান্না বরুয়া, রাজেশ জোশি, গোপাল শৰ্মা, বালিকা পেগু, রূপা দেউরি, বেদব্ৰত বরা প্ৰমুখ নেতাদের নেতৃত্বে কংগ্ৰেস কৰ্মী-সমর্থকরা বহু সময় ‘বিজেপির সাম্প্ৰদায়িক রাজনীতি’র বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। আজকের প্রতিবাদী কর্মসূচিতে প্ৰদেশ কংগ্ৰেসের উপ-সভাপতি গুণকান্ত গগৈ, সাধারণ সম্পাদক উদয়ভানু দাস, সম্পাদক উমেশ ডেকা, সেবাদলের সভাপতি দীপ বায়ন, এপিসিসির মিডিয়া সেলের সমন্বয়ক দীপজ্যোতি শহরিয়া প্ৰমুখ বহুজন অংশগ্ৰহণ করেছেন।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top