News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামধারী খুনকান্ডে স্বীকারোক্তি অভিযুক্তদের, ব্যবহৃত অস্ত্র উদ্ধার
Image

রামধারী খুনকান্ডে স্বীকারোক্তি অভিযুক্তদের, ব্যবহৃত অস্ত্র উদ্ধার

আগরতলা, ৩ ডিসেম্বর: রামধারী খুনকান্ডে স্বীকারোক্তি দিল অভিযুক্ত গীতা রানী দেববর্মা ও সুমিত দেববর্মা। নিকটবর্তী জলাশয় থেকে খুন কাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২৮ নভেম্বর বিশালগড় থানাধীন বন দফতরের জঙ্গলের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পুলিশের প্রাথমিক ধারণা হয়েছিল, খুন করে অ্যাসিড দিয়ে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। তদন্তে জানা গিয়েছে মৃতব্যক্তি রামধারী। তার পকেট রেলের টিকেট ও একটি নম্বর পেয়েছিল পুলিশ। তার সূত্র ধরেই পুলিশ
বিশ্রামগঞ্জ বাপের বাড়িতে থাকা মৃতের স্ত্রীকে আটক করেন। গত ১০ বছর আগে রামধারী ও গীতা রানী দেববর্মা বিবাহ হয়েছিল। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

আরও জানা গিয়েছে, বিশ্রামগঞ্জ বাপের বাড়িতে থাকা স্ত্রীর সাথে দেখা করতে হরিয়ানা থেকে এসেছিলেন নিহত রামধারী। দ্বিতীয় স্বামীকে সাথে নিয়ে প্রথম স্বামীকে স্টেশন থেকে নিয়ে যান অভিযুক্ত গীতা রানী দেববর্মা। পুলিশের ধারণা তখনই খুন করা হয়েছে রামধারীকে।

আজ রামধারী খুনকান্ডে স্বীকারোক্তি দিল অভিযুক্ত গীতা রানী দেববর্মা ও সুমিত দেববর্মা। নিকটবর্তী জলাশয় থেকে খুন কাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়েছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top