News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুত্র ও পুত্রবধূর হাতে আক্রান্ত পিতা-মাতা, নির্যাতনের অভিযোগ
Image

পুত্র ও পুত্রবধূর হাতে আক্রান্ত পিতা-মাতা, নির্যাতনের অভিযোগ

বিশালগড়, ৩ ডিসেম্বর : পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার অসহায় মা বাবা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেন ওই অসহায় পিতা-মাতা।

ঘটনাটি ঘটেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা গেছে, ওই এলাকার রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার প্রায় ১০ বছর আগে রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার পুরবী দাসকে ভালবেসে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই হংস ও তার স্ত্রী বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আলাদা হয়েও পুত্র ও পুত্রবধূ বাবা রঞ্জন সরকার এবং মা দিপালী সরকারের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে জানিয়েছেন নির্যাতিত পিতা-মাতা।

দীর্ঘদিন ধরে সরকার দম্পতি পুত্র এবং পুত্রবধূর নির্যাতন সহ্য করে আসছিলেন। এরই মধ্যে সোমবার পুত্র ও পুত্রবধূ পিতা মাতার সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেয়। ওই ঝগড়া একসময় আক্রমণাত্মক হয়ে ওঠে।

মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের সম্মুখে ওই অসহায় মা-বাবা পুত্র এবং পুত্রবধূর নির্যাতনের কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। রঞ্জন সরকার জানিয়েছেন, খুব কষ্ট করে হংস সরকারকে কোলে পিঠে করে বড় করেছেন তারা। কিন্তু আজ এভাবে তাদের নির্যাতনের শিকার হতে হবে, এমনটা কখনো ভাবতে পারেননি তারা।

পুত্র এবং পুত্রবধূর এহেন আচরণে গোটা কাঞ্চনমালা এলাকায় নিন্দার রব উঠেছে। এলাকাবাসীর মতে, মাতা পিতার প্রতি তাদের এই ধরনের ব্যবহার সমাজে নিন্দনীয়।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top