News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞের সূচনা উপলক্ষ্যে মাতাবাড়ি সংলগ্ন মধ্যপাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা
Image

শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞের সূচনা উপলক্ষ্যে মাতাবাড়ি সংলগ্ন মধ্যপাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা, ৩ ডিসেম্বরঃ নয় দিনব্যাপী  শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞের সূচনা উপলক্ষ্যে মঙ্গলবার বারানসীর শিবগঙ্গা সাবিত্রী জনকল্যাণ সংস্থার উদ্যোগে উদয়পুর মাতাবাড়ি সংলগ্ন মধ্যপাড়াতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল কলস যাত্রা ও পুজণ।  

সকাল দশটায়  পবিত্র মন্ত্রোচ্চারণে  প্রায় সহস্রাধিক ভক্ত ও শ্রদ্ধালু অনুরাগীর উপস্থিতিতে সুবিশাল শোভাযাত্রা সহকারে এই কলস যাত্রার আনুষ্ঠানিক সুচনা করেন  সাধক শিরোমণি শ্রী শ্রী ১০০৮ বৌরাহা বাবা। সুসজ্জিত হাতির সাথে ব্যান্ড পার্টি সহযোগে এই মঙ্গল কলস যাত্রায় কাশী থেকে আগত প্রায় ২২ জন পন্ডিত ও পুরোহিত অংশ নেন।  স্থানীয় কল্যাণ সাগরে গঙ্গাপূজা, গঙ্গা আবাহন এর পর আরতি ও মন্ত্রোচ্চারণ এর মাধ্যমে মঙ্গলঘট নিয়ে শোভাযাত্রাটি মাতা ত্রিপুরা সুন্দরীর গর্ভগৃহ পরিক্রমা, ও পুজা অর্চনার পর মহাযজ্ঞ স্থলের মন্ডপে প্রবেশ করে।

প্রায় আড়াই ঘন্টার বেশী সময় ধরে চলে  পুরো অনুষ্ঠানের এই ক্রিয়াকর্ম  । এরপর মঙ্গলঘট হাতে পুন্যার্থীরা শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞস্থল পরিক্রমা করে মন্ডপে কলস স্থাপন করেন। দ্বিতীয় পর্বে  মহাযজ্ঞস্থলে শুরু হয়  পন্ডিত ও পুরোহিতদের দ্বারা ধর্মীয় আচার অনুষ্ঠান। বুধবার ৪ তারিখ ভোরে  শুরু হবে মহাযজ্ঞের অগ্নিপ্রজ্জ্বলন। সেই থাকে আগামী  বুধবার ১১ ডিসেম্বর বেলা ১২ টা পর্যন্ত চলবে  শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞ। যজ্ঞে মোট ২১ লক্ষ আহুতি  দেওয়া হবে, যা এই রাজ্যে প্রথম। বারানসি অশীঘাট, শিবগঙ্গা সাবিত্রী জনকল্যাণ সংস্থার তরফে এ-ই  মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য রাজ্যবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

Releated Posts

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top