News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজবিরোধীদের সামনে মাথা নত করবে না পুর নিগম তথা রাজ্য সরকার : মেয়র দীপক মজুমদার
Image

সমাজবিরোধীদের সামনে মাথা নত করবে না পুর নিগম তথা রাজ্য সরকার : মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৩ ডিসেম্বর : পুর নিগম ও রাজ্য সরকার সমাজবিরোধীদের কোনো প্রকার চাপের মুখে মাথা নত করবে না। মঙ্গলবার লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের নির্মাণাধীন দোকানগুলোর কাজ পরিদর্শনে এসে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নির্দেশ অনুযায়ী লক্ষীনারায়ণ বাড়ির সামনে বেআইনি জায়গা দখল করে ব্যবসাকারীদের উচ্ছেদ করে দিয়েছিল পুরো নিগম। রাস্তা প্রশস্ত করার উদ্দেশ্যে উৎখাত করা হয়েছিল ওই অবৈধ ব্যবসায়ীদের।

পরবর্তীতে ওই রোডে রাস্তার পাশে সাতজন বৈধ লাইসেন্সধারীদের ব্যবসার সহযোগিতায় দোকান নির্মাণ করার উদ্যোগ নিয়েছে পুর নিগম। আজ ওই এলাকা পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, কোনো অবস্থাতেই সমাজবিরোধীদের সামনে পুর নিগম তথা রাজ্য সরকার মাথা নত করবে না। বৈধভাবে যারা ব্যবসা করছেন তাদের জন্য নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান হবে। প্রকৃত ব্যবসায়ীরা পুর নিগমের সহযোগিতা পাবে। কিন্তু যারা নিগমের নিয়ম মেনে চলবে না এবং অবৈধভাবে সরকারি জমি ও রাস্তা দখল করে রাখবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top