News Flash

  • Home
  • দিনের খবর
  • দাচিগাম জঙ্গলে সংঘর্ষে নিকেশ এক জঙ্গি, শ্রীনগরে নিরাপত্তা জোরদার
Image

দাচিগাম জঙ্গলে সংঘর্ষে নিকেশ এক জঙ্গি, শ্রীনগরে নিরাপত্তা জোরদার

শ্রীনগর, ৩ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-দমন অভিযানে আবারও সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। অভিযান এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে। হারওয়ানে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এই অভিযানের প্রেক্ষিতে শ্রীনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনকাউন্টারস্থলের দিকে যাওয়ার সমস্ত রাস্তা পুলিশ সিল করে দিয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, শ্রীনগরের দাচিগাম জঙ্গলে লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবর পাওয়ার পর মঙ্গলবার ভোররাত থেকে ওই জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ হয়েছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top