News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : রাজ্যপাল 
Image

দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : রাজ্যপাল 

আগরতলা, ২ ডিসেম্বর: দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা ছাড়া কোনও দেশের অগ্রগতি সম্ভব নয়। আজ ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে কূলপতি কে এম মাল্টিপারপাস হলে আয়োজিত অল ইন্ডিয়া প্রিন্সিপাল কনফারেন্স অব ভবনস সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।

ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্ব আরোপ করে রাজ্যপাল এক্ষেত্রে দৃষ্টান্তমূলক ভূমিকা নেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশকে নানা দিক দিয়ে আরও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতি যথাযথভাবে রূপায়ণের জন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ভারতীয় বিদ্যাভবনের প্রতিটি ছাত্রছাত্রী যাতে শিক্ষা জগতে অন্যদের ছাপিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিদ্যালয়গুলির অধ্যক্ষদের এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য যোগেশ প্রতাপ সিং, ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান দেবাশিস চক্রবর্তী, শিক্ষা ভারতী মুম্বাই প্রধান কার্যালয়ের অধিকর্তা রাকেশ সাক্সেনা, শিক্ষা ভারতী মুম্বাই প্রধান কার্যালয়ের জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি জগদীশ লাখানি। স্বাগত বক্তব্য রাখেন ভবনস ত্রিপুরা বিদ্যালয়ের প্রিন্সিপাল স্বপ্না সোম। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top