News Flash

Image

চুরি যাওয়া বাইক উদ্ধার,  ধৃত ১

আগরতলা, ২ ডিসেম্বর : লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকা থেকে চুরি যাওয়া বাইক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

সম্প্রতি লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকা থেকে টি আর ০১ এ এইচ ৫৩১৬ নম্বরের একটি পালসার বাইক চুরি হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হয় সিধাই থানাধীন গোপাল নগরের অসীম দেবনাথের বাড়ি থেকে। গ্রেফতার করা হয় বাড়ির মালিক  অসীম দেবনাথকে। 

লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান ,সম্প্রতি ফটিকছড়া থেকে  পালসার বাইকটি চুরি হয় ।  গোপন সংবাদের ভিত্তিতে গোপাল নগরের প্রায়ত ননী গোপাল দেবনাথের বাড়ি থেকে বাইকটি উদ্ধার হয় এবং গ্রেফতার করা হয় চোর অসীম দেবনাথকে।এই চুরি কান্ডের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তাদের  গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। জানা যায় সিধাই থানাধীন গোপাল নগর এলাকার মৃত ননী গোপাল দেবনাথের ছেলে অসীম দেবনাথ বিভিন্ন গরু চুরি কান্ডের সঙ্গে যুক্ত। তাদের একটি চক্র রয়েছে। এই চক্রটিকে জালে তুলতে চেষ্টা করছে পুলিশ । 

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top