News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতায় পুড়ল গাড়ি, অল্পেতে রক্ষা বাড়িঘর
Image

নাশকতায় পুড়ল গাড়ি, অল্পেতে রক্ষা বাড়িঘর

fireনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ নাশকতায় পুড়ে গেল একটি অল্টো গাড়ি ও গ্যারেজ৷ অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের বাড়িঘর৷ নাশকতা মূলক এই অগ্ণিকান্ডটি হয়েছে উদয়পুরের আর কে পুর থানার অধীন চন্দ্রপুরে ইন্দিরানগর এক নম্বর কলোনীতে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ৷ পুলিশ একটি মামলা নিলেও ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত দুসৃকতিদের আটক করতে পারেনি পুলিশ৷
সংবাদে প্রকাশ, ইন্দিরানগর এক নম্বর কলোনীর বাসিন্দা রাজীব ভৌমিকের বাড়িতে তার নিজের অল্টো গাড়ি রাখার জন্য একটি গ্যারাজ রয়েছে৷ গ্যারেজেই রাখা ছিল টিআর-০৩-এফ-০৫১৯ নম্বরের অল্টো গাড়িটি৷ রাতে খাবার সেরে ঘুমিয়ে পড়েন বাড়ির লোকজন৷ আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আগুন আঁচ করতে পারেন বাড়ির মালিক রাজীব ভৌমিক৷ ঘর থেকে বেরিয়ে দেখেন গ্যারেজ ঘরে আগুন৷ গাড়ি পুড়ে গিয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এদিকে, বাড়ির মালিক রাজীব ভৌমিক আর কে পুর থানার পুলিশের কাছে অভিযোগ করেছেন পাঁচ-ছয় জনের একটি দুসৃকতির দল তার বাড়ির গ্যারেজে আগুন ধরিয়ে দেয়৷ তাতে তাঁর গাড়িটি পুড়ে গিয়েছে৷ পুলিশ অভিযোগমূলে তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এই নাশকতার সাথে যুক্তদের সনাক্ত করতেই পারেনি, গ্রেপ্তার তো দূরের কথা৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top