News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সিপাহীজলা অভয়ারণ্যের সামনে বিক্ষোভ বনমিত্র কর্মীদের
Image

স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সিপাহীজলা অভয়ারণ্যের সামনে বিক্ষোভ বনমিত্র কর্মীদের

আগরতলা, ২ ডিসেম্বর: স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সরব হয়েছেন বনমিত্র কর্মীরা। আজ সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে ধর্ণা বসেছেন কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানা পুলিশ।

এদিন এক বনমিত্র কর্মী বলেন, ২০২১ সালে অগাস্ট মাসে বনদপ্তরে উদ্যোগে চুক্তিভিত্তিক বনমিত্র প্রকল্পে সারা রাজ্য থেকে ৭২০ কুড়িজন কর্মী নিয়োগ করা হয়েছে। তখন কর্মীদের বেতন ছিল যথাক্রমে ৩০০০ টাকা। তৎকালীন সময়ে তাদে বলা হয়েছিল বেতন ৩ হাজার টাকা হবে এবং সময় সাপেক্ষে তাদের কিছু একটা বেতন বৃদ্ধি পাবে। বর্তমানে তাদের বেতন ৪৮২০ টাকা হয়েছে। কিন্তু বনমিত্র কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ করা হয়নি। কিন্তু রাজ্য বনদপ্তরের উদ্যোগে পূর্বেই যখন তাদেরকে এই চাকুরী প্রদান করা হয় তাতে স্পষ্ট উল্লেখ ছিলো সেটা কখনোই অন্য প্রকল্পে নেওয়া যাবে না এমনকি স্থায়ীভাবে ও নিয়োগ করা যাবে না। তথাপিও বনমিত্র কর্মী সহ তাদের পরিবার সোমবার সকাল থেকে বনভোজনের মৌসুমে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন।

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যাই বিশালগড় থানার পুলিশ সহ টিএসআর বাহিনী। কিন্তু বনদপ্তরে কর্মীদের কোন আধিকারিকের দেখা নেই ঘটনাস্থলে। অন্যদিকে কোনরকম ঘোষণা ছাড়াই সিপাইজলা অভয়ারণ্যের মূল ফটকে বনভোজনের মরশুমে তালা ঝুলিয়ে দেওয়ায় বিপাকে পড়েছে পর্যটকরা।

Releated Posts

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top