News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত
Image

ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ ডিসেম্বর:
বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রেলি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা এইডস রোগের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল সোসাইটির তরফে কৈলাশহর আরজিএম হাসপাতালে একটি সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি রেলি করা হয়। উক্ত অনুষ্ঠানের মঞ্চে  কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন চপলা দেবরায়, মহকুমা শাসক  প্রদীপ সরকার, আরজিএম হাসপাতালে এসডিএমও ডক্টর পাপিয়া রুদ্র পাল, এমএস  আয়ুস চিকিৎসক অরূপ দেব, এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক  রূপক নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রথমে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ১৯৮৮ সাল থেকে বিশ্বে এই দিবস পালন করা হচ্ছে। এই বছরের থিম ছিল “আমার স্বাস্থ্য আমার অধিকার।”প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে এইডসে’র উপর আলোচনা করেন।এরপর ফিতা কেটে রেলির উদ্বোধন করা হয় রেলীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

Releated Posts

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top