News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাহকদের সচেতন করতে রাজ্যে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির পদক্ষেপ নেওয়া হয়েছে: খাদ্যমন্ত্রী
Image

গ্রাহকদের সচেতন করতে রাজ্যে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির পদক্ষেপ নেওয়া হয়েছে: খাদ্যমন্ত্রী

আগরতলা, ৩০ নভেম্বর: ভোক্তা অধিকার হলো যে কোনও পণ্য বা পরিষেবার গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা, মূল্য ও মান সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়ার অধিকার। ভোক্তাদের স্বার্থে সর্বজনীন ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে সবাইকে সচেতন করা আমাদের সবার দায়িত্ব। ভোক্তা সচেতনতার উদ্দেশ্য হলো ভোক্তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে এবং কিভাবে অভিযোগের ক্ষেত্রে প্রতিকার পাওয়া যায় সে সম্পর্কে অবহিত করা। আজ মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে কনজিউমার ক্লাব আয়োজিত ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ নিজের কষ্টের উপার্জিত অর্থে বাজার থেকে জিনিস কিনে যাতে কোনও ক্ষতির সম্মুখীন না হন সেইদিকে লক্ষ্য রেখেই সরকার ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির পদক্ষেপ নিয়েছে। রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ক বার্তা ছড়িয়ে দেওয়া হবে। গ্রাহক কিভাবে সঠিক জিনিসটি আদায়ে আইনি পরিষেবা পাবে সে বিষয়েও গ্রাহক এই সচেতনতামূলক অনুষ্ঠান থেকে জানতে পারবেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ভোক্তা অধিকার বিষয়ক আইনি পরিষেবার বিষয়ে এখনও সাধারণ মানুষ বিশেষভাবে জানে না। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে সরকার ভোক্তা অধিকারের পরিষেবার বার্তাগুলি ঘরে ঘরে পৌঁছে দিতে চায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ। তিনি ভোক্তা অধিকার বিষয়ক আইনি বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের অধিকর্তা সুমিত লোধ। তিনিও গ্রাহক পরিষেবার জন্য খাদ্য দপ্তরের বিভিন্ন পরিষেবাগুলির তথ্য তুলে ধরেন। তিনি জানান, কোনও গ্রাহক যদি কোনোভাবে কোনও বিক্রেতা দ্বারা প্রতারিত হন তাহলে গ্রাহক সাদা কাগজে খাদ্য দপ্তরে সরাসরি অভিযোগ জানাতে পারেন অথবা www.edaakhil.nic.in এই ওয়েবসাইটে গিয়েও অনলাইনে অভিযোগ জানাতে পারেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর সত্যদেও পোদ্দার।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top