News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্র ছাত্রীদের পথ অবরোধ
Image

শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্র ছাত্রীদের পথ অবরোধ

সাব্রুম, ৩০ নভেম্বর : কল্যাণ নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বদলির প্রতিবাদে পথ অবরোধ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার ব্যস্ততম সড়ক অবরোধ করায় যাত্রীবাহী বেশ কিছু গাড়ি আটকা পড়ে যায়। অবশেষে এলাকার এক বিজেপি নেতার রক্ত চক্ষুর ভয়ে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়।

শনিবার সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার রাস্তা বেলা সাড়ে ১১ টা থেকে কল্যাণ নগর উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা তাদের স্কুলের এক শিক্ষিকা বদলি ও শিক্ষক স্বল্পতার সমস্যা দূর করতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে অবরোধ করতে বসে। তখন সেখানে এলাকার এক নব্য বিজেপি নেতা দীপক পাল উপস্থিত হন। তিনি স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মেম্বার‌ও। পথ অবরোধে বসা ছাত্র-ছাত্রীদের প্রকাশ্যে হুমকি গালিগালাজ করেন তিনি।

বিজেপি নেতা দীপক পাল ছাত্রদের ধমক দিয়ে জিজ্ঞেস করেন, কেন তারা পথ অবরোধে বসেছে এবং কার অনুমতিতে বসেছে। অবশেষে এই বিজেপি নেতার রক্ত চক্ষুর ভয়ে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়।

এই ঘটনা সংগঠিত হয় পুলিশের উপস্থিতিতে। ২০১৮ নির্বাচনের পর বিজেপিতে যোগদানকারী এই বিজেপি নেতা নিজেকে অতি সক্রিয় দেখাতে গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রকাশ্য দিবালোকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় উপস্থিত সকলেই হতচকিত।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top