News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি
Image

কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ৪-বড়জলা (তপশিলী জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে

কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলের মিছিল ঘিরে অফিস লাইনে পুলিশের সাথে ধস্তাধস্তি৷ ছবি নিজস্ব৷
কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলের মিছিল ঘিরে অফিস লাইনে পুলিশের সাথে ধস্তাধস্তি৷ ছবি নিজস্ব৷

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে৷ ভারতী জাতীয় কংগ্রেসের প্রার্থী রাজেন্দ্র কুমার দাস এই নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন৷
এদিকে, কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে এদিন অফিস লাইনে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের৷ জানা গিয়েছে, দলীয় প্রার্থীকে নিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা একটি মিছিল করে শহরে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আইজিএম চৌমুহনীর সামনে বিরেন্দ্র ক্লাবের কাছে গেলে পুলিশ মিছিলটির গতি রোধ করে৷ প্রশাসনিক নিয়ম অনুযায়ী অফিল লাইনের প্রবেশের মুখেই সমস্ত রাজনৈতিক দলের মিছিল থামতে হবে৷ সেখান থেকে প্রার্থীকে নিয়ে চার পাঁচজনের প্রতিনিধিরা রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন৷ কিন্তু, কংগ্রেস কর্মীরা অফিস লাইন হয়ে মহকুমা শাসকের অফিস পর্যন্ত যেতে চায়৷ পুলিশ মিছিলের গতি রোধ করলে মিছিলের কর্মী সমর্থকরা জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন পুলিশ বাধা দেয়৷ এনিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে উঠে৷ পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়৷ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে কিছুক্ষণের মধ্যেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top