News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের সরকারি হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারক প্রদান
Image

চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের সরকারি হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারক প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর:
ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ এর পক্ষ থেকে মঙ্গলবার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দুধর্মী সংখ্যালঘুদের পুরোধা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণ প্রভু দাসকে বাংলাদেশের পুলিশ বিনাকারণে গ্রেফতার করে নিয়ে যায়। তাতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ।

বাংলাদেশ ইসকনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কোন মামলা বা কোন অভিযোগ ছিলোনা, অথচ তাঁকে গ্রেফতার করে হয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশে সম্প্রতি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা ও স্বাধিকার আদায়ের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাই বাংলাদেশ সরকার তাঁকে আটক করেছে। কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের এহেন আচরণ অভূতপূর্ব এবং নিন্দনীয়। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্ব জুড়েই এবং বিশেষত হিন্দু সংখ্যাগুরু ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ত্রিপুরা সহ দেশের সর্বত্র তীব্র নিন্দা প্রকাশ করা হচ্ছে ব্যক্তি, সংগঠন ও বিভিন্ন সংস্থা থেকে।

আগরতলায় অবস্থিত বাংলাদেশসহকারী হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ জানানো হয় যে অতিসত্বর বিনাদোষে, বিনা অভিযোগে গ্রেফতার হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের পুরোধা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে বিনাশর্তে, সসম্মানে মুক্তি দেয়া হোক, তৎসঙ্গে বাংলাদেশের সব ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top