News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত রক্ষী বাহিনীর ৬০ তম প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ
Image

সীমান্ত রক্ষী বাহিনীর ৬০ তম প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ

আগরতলা, ২৭ নভেম্বর: সীমান্ত রক্ষী বাহিনীর ৬০ তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৬৮ জন ছাত্র ছাত্রী সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্ট এবং এনসি নগর বিওপিতে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছে।

প্রথমে তারা শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টে বিএসএফ ৮১ নং বাহিনী এবং ল্যাম্প পোর্ট অথরিটির সদস্যদের দ্বারা সীমান্তে আসা-যাওয়া এবং সীমান্ত সুরক্ষা বিষয়ে অবগত হন। সেখান থেকে তাদের ভারত বাংলা চেকপোস্টের শুন্য গোজে নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ বিষয়গুলি তাদের পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন বিএসএফ কর্তৃপক্ষ সেখানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিজিবি জওয়ানদের সংগেও কথা বলে তারা।

বিএসএফের পক্ষে ছিলেন বাহিনীর ডেপুটি কোম্পানি কমান্ডেন্ট বিকাশ কুমার যাদব। সীমন্তপুর চেক পোস্ট পরিদর্শনের পর তারা চলে আসে আনশীনগর বিওপিতে সেখানে সীমান্ত বাহিনী কর্তৃক প্রদর্শিত হয় অস্ত্র প্রদর্শনী, সেখানে উপস্থিত ছিলেন অ্যান্ড শ্রীনগর বিওপির কোম্পানি কমান্ডেন্ট সুনীল বোড়া।

এই ধরনের প্রদর্শনী এবং চেকপোস্ট প্রদর্শন করে খুশি ব্যক্ত করেন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া, পাশাপাশি এই শিক্ষামূলক ভ্রমণ বিষয়ে জানান কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আসা এক শিক্ষিকা। সীমান্ত রক্ষী বাহিনীর এই ধরনের উদ্যোগের বিষয়ে জানান ডেপুটি কোম্পানি কমান্ডেন্ট বিকাশ কুমার যাদব।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top