News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনদপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণ’কে কেন্দ্র করে উত্তপ্ত মুঙ্গিয়াকামী এলাকায়
Image

বনদপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণ’কে কেন্দ্র করে উত্তপ্ত মুঙ্গিয়াকামী এলাকায়

তেলিয়ামুড়া, ২৬ নভেম্বর : বনদপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণ’কে কেন্দ্র করে উত্তপ্ত মুঙ্গিয়াকামি আরডি ব্লকের শালবাগান এলাকা। অবস্থা সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

প্রসঙ্গত, মুঙ্গিয়াকামী থানাধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশ জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে নতুন ভাবে বনদপ্তরের জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে নতুন একটি বাজার নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে। মঙ্গলবার, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ বনদপ্তর এবং পুলিশের একটি যৌথ দল জায়গা দখলকারী স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার জন্য ওই এলাকায় যান। এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ মহকুমা প্রশাসনিক আধিকারিকরা।

আগামী কিছুদিনের মধ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ শুরু হবে, তাই এখন জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে নতুনভাবে বাজার না নির্মাণ করতে আবেদন দখলকারী স্থানীয় লোকজনদের নিকট করা হয়। প্রশাসনিক সহযোগিতায় আগামী দিন তাদের ব্যাবসা করার জন্য স্থান প্রদান করা হবে বলেও আশ্বাস দেওয়া।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top