News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর মুকুটে জুড়ল নতুন পালক, ডমিনিকার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী 

প্রধানমন্ত্রীর মুকুটে জুড়ল নতুন পালক, ডমিনিকার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী 

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। ডমিনিকার সর্বোচ্চ জাতীয় সম্মান উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। গায়ানার জর্জটাউনে এই বিশেষ পুরস্কারটি মোদীর হাতে তুলে দেন ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন। করোনা পরিস্থিতিতে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্যের জন্য মোদীকে এই স্বীকৃতি দিতে চেয়েছিল ডমিনিকা। এ বার এই সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়ে আপ্লুত মোদী।

পুরস্কারটি গ্রহণ করে তিনি বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়। এই সম্মানের ভাগীদার ১৪০ কোটি ভারতীয়। তাঁদের চেষ্টা, তাঁদের ঐতিহ্য এই সম্মান এনে দিয়েছে। আমরা দু’টি দেশ, তবে আমাদের লক্ষ্য এক। আমরা নারীশক্তির উন্নতিতে একসঙ্গে কাজ করে চলেছি। কোভিড-১৯ এর মতো দুঃসময়ে ডমিনিকার পাশে থাকতে পেরে সত্যিই ভাল লাগছে। এই সাহায্যের হাত বাড়াতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে।”

প্রসঙ্গত, কোভিড-১৯ এর সময় ডমিনিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। সেই সময় ডমিনিকাকে ওষুধ এবং ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২১-এর ফেব্রুয়ারি মাসে ডমিনিকাকে ৭০,০০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতের তরফে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রাতে গায়ানায় দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনের ফাঁকে ডোমিনিয়ার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট-এর সঙ্গেও দেখা করেন। উভয় নেতা জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্যসেবা, সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার মতো ক্ষেত্রে ভারত-ডমিনিকা সহযোগিতার সুযোগগুলি অন্বেষণ করেন। তারা রাষ্ট্রসংঘের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top