News Flash

  • Home
  • প্রধান খবর
  • এএপি-তে যোগ দিলেন সুমেশ শোকিন, প্রাক্তন কংগ্রেস নেতাকে স্বাগত কেজরির 
Image

এএপি-তে যোগ দিলেন সুমেশ শোকিন, প্রাক্তন কংগ্রেস নেতাকে স্বাগত কেজরির 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-তে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা সুমেশ শোকিন। সোমবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে এএপি-তে যোগ দিয়েছেন সুমেশ শোকিন। নিজের দলে তাঁকে স্বাগত জানিয়েছেন কেজরিওয়াল।

এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “সুমেশ শোকিন কংগ্রেস ছেড়ে এএপি-তে যোগ দিয়েছেন, তাঁকে স্বাগত জানাই৷ আমাদের সরকারের আগে, দিল্লি দেহাতের লোকজন মনে করেনি যে তাঁরা দিল্লির অংশ। তাঁদের উপেক্ষা ও অবহেলা করা হয়েছিল। ২০১২-১৩ সালে, দিল্লিতে শিলাবৃষ্টি হয়েছিল এবং যখন একজন সাংবাদিক শীলা দীক্ষিতকে (তৎকালীন মুখ্যমন্ত্রী) ফসলের ক্ষতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছিলেন, “দিল্লিতে কি কৃষিকাজও হয়?”। তিনি জানতেন না, কৃষকরাও দিল্লিতে থাকেন এবং দিল্লিতে চাষাবাদ করা হয়। আমাদের সরকার গঠনের পর আমরা প্রতি একর ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিলাম। আমরা দিল্লি দেহাতে মহল্লা ক্লিনিক, স্কুল এবং হাসপাতাল তৈরি করেছি। উন্নয়নমূলক কাজ দেখে মুগ্ধ হয়ে সুমেশ শোকিন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।”

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top