News Flash

Image

গুয়াহাটিতে ফাঁস সাইবার ক্রাইম সিন্ডিকেট, গ্ৰেফতার আট, আটক সাত

গুয়াহাটি, ১৪ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগর পুলিশ ফাঁস করে দিয়েছে সাইবার ক্রাইম সিন্ডিকেট। সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেফতার এবং সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে অসংখ্য এটিএম ডেভিড কার্ড, চার চাকার গাড়ি, মোটর বাইক ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।

আজ মহানগর পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বরাগাঁওয়ের বামুনপাড়ায় অবস্থিত তালুকদার হোটেল ও লজে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক সাইবার ক্রাইম সিন্ডিকেট উৎখাত করেছে পশ্চিম গুয়াহাটি পুলিশ। অভিযানকালে পুলিশ হোটেল থেকে ১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে৷ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

সূত্রটি জানিয়েছে, সাইবার ক্রাইমের এই গ্যাঙ একটি বিস্তৃত ‘মিউল ব্যাংক অ্যাকাউন্ট’ নেটওয়াৰ্ক গড়ে বিপুল হারে সাধারণ মানুষের অর্থ লুণ্ঠন করছিল। গ্যাঙটি বিশেষ করে টার্গেট করত গরিব, খেটে খাওয়া মানুষকে।

গ্রেফতারকৃতরা যথাক্রমে বরপেটার শাহ আলম (২৯), আজিজুল হক (২৫), রুবুল হোসেন খান (৩৭), হাসান আলী (৩৬), কয়াকুচির আলামিন খান (২৫), বরপেটা সদরের কাজি সাদ্দাম হোসেন (৩২), আব্দুল কালাম (৩১) এবং বরপেটা রোডের আজিম উদ্দিন আলি (৩৭)।

পুলিশ তাদের হেফাজত থেকে ৩১টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ৩৬টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের ২১টি চেকবুক, সাতটি স্ট্যাম্প, চারটি চার চাকার গাড়ি, একটি মোটর সাইকেল, চারটি হার্ড ড্রাইভ, একটি ল্যাপটপ এবং এই অপরাধের সঙ্গ সম্পৃক্ত বিভিন্ন সরঞ্জাম।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top