News Flash

  • Home
  • দিনের খবর
  • আইনজীবী থেকে দেশের বিচারব্যবস্থার শীর্ষপদে, আরও এক পরিচয় রয়েছে সঞ্জীব খান্নার
Image

আইনজীবী থেকে দেশের বিচারব্যবস্থার শীর্ষপদে, আরও এক পরিচয় রয়েছে সঞ্জীব খান্নার

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): কর্মজীবনের শুরুতে ছিলেন আইনজীবী, আর সোমবার দেশের বিচারব্যবস্থার শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের ৫১-তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের ৫০-তম প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি খান্না। আগামী ছ’মাস দেশের বিচারব্যবস্থার শীর্ষপদে থাকবেন তিনি। তাঁর অবসর গ্রহণের দিন ২০২৫-এর ১৩ মে।

দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু খান্না। পরে তিনি দিল্লি হাই কোর্টের আইনজীবী হন। ২০০৪ সাল পর্যন্ত তিনি আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। বিচারপতি খান্না মুষ্টিমেয় কয়েক জনের মধ্যে অন্যতম, যাঁরা দেশের কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়েই সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন।

বিচারপতি খান্নার আরও একটি পরিচয় হল, তিনি সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হংসরাজ খান্নার ভাইপো। তাঁর পিতা দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবরাজ খান্না। বিচারপতি হংসরাজ যে এজলাস থেকে অবসর নিয়েছিলেন, সেই এজলাস থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top