News Flash

  • Home
  • দিনের খবর
  • গড়িয়াবন্দে বোমা ফেটে হস্তিশাবক আহত, চোরাশিকারীদের খুঁজছে কর্তৃপক্ষ 
Image

গড়িয়াবন্দে বোমা ফেটে হস্তিশাবক আহত, চোরাশিকারীদের খুঁজছে কর্তৃপক্ষ 

গড়িয়াবন্দ, ১১ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের গড়িয়াবন্দে উদন্তি-সীতানদী টাইগার রিজার্ভে সন্দেহজনক বোমা ফেটে আহত হয়েছে হস্তিশাবক। কর্তৃপক্ষ জানিয়েছে, ৫-৬ বছর বয়সী একটি হস্তিশাবক আহত হয়েছে, হাতিটির চোয়াল ফুলে গেছে এবং পায়েও আঘাত রয়েছে। সোমবার সকালে উদন্তি-সীতানদী টাইগার রিজার্ভের ডিরেক্টর বরুণ জৈন বলেছেন, “উদন্তি-সীতানদী টাইগার রিজার্ভের নিকটবর্তী এলাকা থেকে আমরা তথ্য পেয়েছি, ওই এলাকায় প্রচুর পরিমাণে রক্তের দাগ রয়েছে, যেখানে হাতি ঘুরে বেড়াচ্ছে। যখন অ্যান্টি-পাচিং টিম তদন্ত চালায়, তখন আমরা ৬-৭ কিলোমিটার পর্যন্ত রক্তের দাগ খুঁজে পেয়েছি।”

বরুণ জৈন আরও জানান, “আমরা পটাসিয়াম বোমার অবশিষ্টাংশও খুঁজে পেয়েছি। আমরা রায়পুর থেকে একটি ডাক্তার ডেকেছি, ডগ স্কোয়াডকেও ডাকা হয়েছে। আমরা শিকারীদের খুঁজছি, যারা শিকারীদের সম্পর্কে কোনও তথ্য দেবে তাঁদের জন্য আমরা ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি। আমরা বিস্ফোরক দ্রব্যের বিষয়ে পুলিশের কাছে অভিযোগও দিয়েছি…থার্মাল ড্রোনের মাধ্যমে, আমরা আঘাতের পরিমাণ জানতে পারব।”

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top