News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছটপুজোর তৃতীয় দিনে বিশেষ পূজার্চনা ভক্তদের, শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতির 
Image

ছটপুজোর তৃতীয় দিনে বিশেষ পূজার্চনা ভক্তদের, শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতির 

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): ছটপুজোর তৃতীয় দিনে নদী ও জলাশয়ে বিশেষ পূজার্চনা করলেন ভক্তরা। বিহার ও উত্তর প্রদেশ, দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বৃহস্পতিবার সকালে নদী ও জলাশয়ে ছটপুজো করেন ভক্তরা। ছট পুজোর তৃতীয় দিনে সন্ধ্যাপুজো করা হয়। বিহার হোক অথবা উত্তর প্রদেশ, দেশের সর্বত্রই ছটপুজো উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, ছটপুজোর পবিত্র উৎসবে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই উৎসবে আমরা সূর্যের পুজো করি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রকৃতির ঐশ্বরিক এই পুজো আমাদের পরিবেশ রক্ষায়ও অনুপ্রাণিত করে। আমি প্রার্থনা করি এই পুজো আমাদের দেশের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top