News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রানী সম্পদ বিকাশ অধিদপ্তর কার্যালয় পরিদর্শনে মন্ত্রী সুধাংশু 
Image

প্রানী সম্পদ বিকাশ অধিদপ্তর কার্যালয় পরিদর্শনে মন্ত্রী সুধাংশু 

আগরতলা, ৪ নভেম্বর: সাধারণ মানুষের জন্য গৃহীত সরকারি সুযোগ সুবিধাগুলি নির্ধারিত সময়ের পৌঁছে দেওয়াই সরকারের একমাত্র লক্ষ্য। আজ আচমকাই ঊনকোটি জেলার অন্তর্গত কৈলাসহর স্থিত প্রানী সম্পদ বিকাশ অধিদপ্তর কার্যালয় ও পশু চিকিৎসালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। 

আজ মন্ত্রী আচমকা কৈলাসহরের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী অফিসের কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বেশ কিছু দিন আগে তিনি প্রানী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর অফিস পরিদর্শন করেছিলেন। তখন বিভিন্ন গড়মিলও পেয়েছেন। তবে আজ দপ্তরের বিভিন্ন ঔষধের স্টক এবং দপ্তরের পরিচ্ছন্নতা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

পাশাপাশি, বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য গৃহীত সরকারি সুযোগ সুবিধা গুলি নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছে দিতে এবং সততা ও নিষ্ঠার সহিত তাদের দায়িত্ব পালন করতে কর্তব্যরত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

এসএমএ আক্রান্ত ঈশিতার পাশে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতালে চিকিৎসার উদ্যোগ

আগরতলা, ১২ জুলাই: বিরল জিনগত রোগ এসএমএ -তে আক্রান্ত কমলপুর বিধানসভা কেন্দ্রের কলাছড়ি গ্রামের শিশু ঈশিতা নমঃশূদ্রের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Jul 13, 2026

ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, শ্বেতপত্র প্রকাশের দাবি

আগরতলা, ১২ জুলাই: ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হলো ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jul 13, 2026

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ…

ByByReshmi Debnath Jul 12, 2026

মনুতে যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ১২ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই জেলার মনু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় যৌথ অভিযানে বিপুল…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top