News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা গৃহবধূর
Image

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা গৃহবধূর

আগরতলা, ৩ নভেম্বর : স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করল এক গৃহবধূ। এই ঘটনায় ভুবনবন এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

আবারো স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করলো  এক গৃহবধূ। মৃত গৃহবধুর নাম স্বপ্না দাস। ঘটনার বিবরনে জানা যায় মধ্য ভূবনবন এলাকার বাসিন্দা রাজিব দাস প্রতিনিয়ত তার স্ত্রী স্বপ্না দাসকে মানসিক নির্যাতন করতেন। বর্তমানে তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। এরই মধ্যে রাজীব দাস এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তা নিয়ে চরম অশান্তির সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর  সংসারে।

অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন গৃহবধূ স্বপ্না দাস।  আর গৃহবধুর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই তার বাপের বাড়ির পরিবার ও আত্মীয়-স্বজনের  মধ্যে তীব্র শোকের ছায়া নেমে আসে। বর্তমানে গৃহবধুর আত্মহত্যার কারণে  স্বামী রাজীব দাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মৃতের আত্মীয়স্বজন।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top