News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সদ্যজাত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবার, স্বাস্থ্য পরিষেবা নিয়ে অসন্তুষ্ট
Image

সদ্যজাত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবার, স্বাস্থ্য পরিষেবা নিয়ে অসন্তুষ্ট

আগরতলা, ১ নভেম্বর : চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজের পূর্ব জোটতলীর বুদ্ধ দেববর্মার স্ত্রী বাসনা দেববর্মার প্রসবের জন্য বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের কাছে বাসনা দেববর্মার সকল রিপোর্ট দেওয়া হলেও সেগুলো তারা খুলে দেখেন নি বলে অভিযোগ করেন বুদ্ধ দেববর্মা।

সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাসনা ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও চিকিৎসকরা বাসনা দেববর্মা এবং স্বামী বুদ্ধ দেববর্মার কাছে সদ্যজাত শিশুটিকে নিয়ে আসেন নি। শিশুটির মা বাবা তখন অবধি জানতেন না তাদের শিশু কেমন আছে।

বুদ্ধ সংবাদ মাধ্যমের সম্মুখে এসে জানিয়েছেন, তাদের শিশু জীবিত নাকি মৃত সেটা তাদের বলা হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বৃহস্পতিবার সকাল ছয়টায় শিশু এবং মাকে আইজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়।  আইজিএম হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুদ্ধ দেববর্মা ও স্ত্রী বাসনা দেববর্মার বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন।

Releated Posts

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, শুভেচ্ছা জানালেন প্রদ্যোত

আগরতলা, ৪ মে : পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়। এই প্রেক্ষিতে বিজেপিকে শুভেচ্ছা জানালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা…

ByByTaniya Chakraborty May 4, 2026

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top