News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে এইচআইভি অর্থাৎ এইডস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Image

ধর্মনগরে এইচআইভি অর্থাৎ এইডস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ অক্টোবর: বুধবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এইচআইভি অর্থাৎ এইডস বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সেমিনারে যোগদান করে। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এসিস্ট্যান্ট পুলিশ সুপার জেরেমি ডার্লং, এডিশনাল জেলাশাসক বিপ্লব দাস, ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান মিতালী দাস সেন , উত্তর জেলা পরিষদের সভার নেত্রী অপর্ণা নাথ, মুখ্য স্বাস্থ্য অধিকারী উত্তর জেলার এবং জেলার বিশেষজ্ঞ ডাক্তাররা। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সিনিয়র অফিসার দিলীপ দেববর্মা। অতীথিদের বক্তব্যে এইচআইভি এর ফল নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।

বিশেষ করে ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবক সম্প্রদায় ড্রাগসের প্রতি আসক্তি এই এইচআইভি সম্প্রসারণের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে অতিথিদের বক্তব্যে উঠে আসে। তাছাড়া এসটিডি এই এইচ আই ভি সম্প্রসারণের কারণ বলে উল্লেখ করা হয়। দামছড়া, কাঞ্চনপুর এবং ধর্মনগরের সেই এলাকায় ড্রাগস বিরোধী অভিযানে পুলিশের সাফল্য আসলেও জনজাতিদের উপযুক্ত সচেতনতার অভাবে এইচআইভি স্থান করে নিচ্ছে।

এমনিতে এইচআইভি সংক্রামিত রোগ নয় কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন নেশায় বা এসটিডির মাধ্যমে এই রোগ সংক্রামিত হচ্ছে। এ রোগ থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে সচেতনতা। মানুষের মধ্যে যখন সচেতনতা বৃদ্ধি পাবে তখন এইচআইভি সংক্রমণের হাত কমতে থাকবে। তাই প্রতিটি সেমিনারে বিশাল অংশে মানুষের যোগদান আবশ্যক বলে অধ্যক্ষ উল্লেখ করেন। ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে সচেতন হয়ে শিক্ষক শিক্ষিকার মাধ্যমে সঠিক পরামর্শ গ্রহণের জন্য উপদেশ দেওয়া হয়।

Releated Posts

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পূর্ণ, জেলা প্রশাসনকে আগাম নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ জুলাই: সম্ভাব্য ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top