News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি সাংসদ বিপ্লবের
Image

উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি সাংসদ বিপ্লবের

আগরতলা, ৩০ অক্টোবর: ত্রিপুরায় অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে উন্মুক্ত কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে আর্জি জানালোন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেব লিখেছেন, বাংলাদেশের সাথে ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার। যদিও সীমান্তের বেশিরভাগ অংশে বেড়া দেওয়ার কাজ  হয়েছে। কিন্তু সীমান্তের ২৬.৬৪ কিলোমিটার অংশ উন্মুক্ত রয়েছে। ওই সমস্ত উন্মু্ক্ত অংশে নির্মাণ কাজ চলছে খুব ধীর গতিতে। 

এদিন তিনি চিঠিতে আরও লিখেছেন, সংস্কারের অভাবে পুরানো সীমান্ত বেড়াটি জরাজীর্ণ ও মরিচা পড়া অবস্থায় রয়েছে। এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতিট কারণে উন্মুক্ত সীমান্ত দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। তাই তিনি স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহের কাছে উন্মুক্ত অংশে বেড়া দেওয়া এবং পুরানো সীমান্ত বেড়া সংস্কারের জন্য আর্জি জানিয়েছেন। যদিও ত্রিপুরায় অনুপ্রবপশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে। কিন্তু সীমান্তের আরও নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আবেদন করেন তিনি। 

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top