News Flash

Image

করিমগঞ্জে বেআইনি অনলাইন এবং অফলাইন লটারির উপর নিষেধাজ্ঞা 

করিমগঞ্জ (অসম) ২৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট বেআইনি অনলাইন ও অফলাইন লটারির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশে এবং রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় মঙ্গলবার করিমগঞ্জে জারি করা এক আদেশে সমগ্র করিমগঞ্জ জেলায় কোন ব্যক্তি বা সংস্থার দ্বারা যেকোন ধরনের অফলাইন অথবা অনলাইন লটারির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top