News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা মুক্তি কেন্দ্রের দ্বিতলের গ্লাস ভেঙে রাস্তায় পড়ে গুরুতর আহত দুই
Image

নেশা মুক্তি কেন্দ্রের দ্বিতলের গ্লাস ভেঙে রাস্তায় পড়ে গুরুতর আহত দুই

আগরতলা, ২৯ অক্টোবর: নেশা মুক্তি কেন্দ্রের দ্বিতলের গ্লাস ভেঙে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছে দুই যুবক। আহতদের অভিযোগ, তাদেরকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুরের বাসিন্দা তাপস জমাতিয়া এবং সাগর দের্ববমা গত ১ মাস যাবৎ সিপাহীজলা জেলা শাসক ও পুলিশ সুপার অফিসের পাশে অবস্থিত নেশা মুক্তি কেন্দ্র থাকত। কিছুদিন পর পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু আজ পরিবারের সদস্যরা খবর পায় তারা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গিয়েছেন।

আহত তাপস জমাতিয়া বলেন, আজ সকালে সে ও সাগর দেবর্বমা বাথরুম পরিষ্কার করছিলেন। হঠাৎ পিছন দিক থেকে তাদের ধাক্কা মেরে দ্বিতলের গ্লাস ভেঙে রাস্তায় পড়ে যান। এলাকাবাসী ও পুলিশ তাদের উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top