News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ ও উত্তরবঙ্গে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া, আর্দ্রতা কমারও সম্ভাবনা 
Image

দক্ষিণ ও উত্তরবঙ্গে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া, আর্দ্রতা কমারও সম্ভাবনা 

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।উত্তরবঙ্গে আজ মালদা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে দীপাবলির দিন কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস রয়েছে। সম্প্রতি আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হলেও এই পরিস্থিতি ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top