News Flash

  • Home
  • প্রধান খবর
  • জাতীয় উল্কা সংগ্রহশালার উদ্বোধন, শীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে 
Image

জাতীয় উল্কা সংগ্রহশালার উদ্বোধন, শীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে 

কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) :  জাতীয় উল্কা সংগ্রহশালার সূচনা হল কলকাতার বুকে। সোমবার ভারতীয় ভূ বৈজ্ঞানিক সর্বেক্ষণর বিজ্ঞান শাখা–র উদ্যোগে এই সংগ্রহশালাটির সূচনা হয়েছে। ৫ ও ১৬ নম্বর কিড স্ট্রিটে রয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভবন। ওই বাড়িতে সপ্তম তলে নতুন কলেবরে সংগ্রহশালাটি সাজিয়ে তোলা হয়েছে। পৃথক পৃথক গ্যালারিতে তা সংরক্ষণ করা হয়েছে। এই মুহূর্তে ৬৪৩ টি উল্কা পিন্ড সংগ্রহে রয়েছে। এর মধ্যেই রয়েছে যেমন দেশের অভ্যন্তরের সংগ্রহ তেমন বিদেশের মাটিতেও উল্কাপাতের সংগ্রহটিও স্থান পেয়েছে। এ প্রসঙ্গে অধিকর্তা অসিত সাহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, প্রামাণ্য বস্তু।

পৃথিবীর উৎসস্থল সম্পর্কে জানা ও বোঝা এবং গবেষণার জন্য জন্য এই জাতীয় সংগ্রহশালা উন্মুক্ত এবং উদ্বোধন। এরপর ছাত্র ও ছাত্রীদের জন্য এবং সেইসঙ্গে গবেষকদের জন্য সর্বোপরি খুলে দেওয়া হবে অতি শীঘ্রই। উল্লেখ্য, কেন্দ্রীয় ওই সংস্থার অধীনে থাকে এ পর্যন্ত সংগ্রহকৃত সমস্তরকম উল্কা। দেশের বিভিন্ন প্রান্তে উল্কাপাত হলে কেবলমাত্র জিএসআই একমাত্র সংস্থা যাদের পূর্ণ ক্ষমতা রয়েছে সংরক্ষণের। ইসরো তরফে একমাত্র প্রতিনিধি ও বিজ্ঞানী অরিন্দম গুহ  উপস্থিত ছিলেন।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top