News Flash

  • Home
  • দেশ
  • তাঁর বিরুদ্ধে বাংলাদেশের ‘মিথ্যে তথ্য ছড়ানোর’ অভিযোগ ওড়ালেন তসলিমা
Image

তাঁর বিরুদ্ধে বাংলাদেশের ‘মিথ্যে তথ্য ছড়ানোর’ অভিযোগ ওড়ালেন তসলিমা

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): “প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমি নাকি তাদের বিরুদ্ধে মিথ্যে তথ্য ছড়াচ্ছি। আমি মিথ্যে তথ্য ছড়াবো কেন? কারণ কী?”

সোমবার সামাজিক মাধ্যমে এই প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “তোমাদের পক্ষে পুরো জুলাই মাস, এবং আগস্টের বেশ কিছুদিন আমি কী ভীষণ সরব ছিলাম, তা লক্ষ্য করোনি?

যখন দেখতে শুরু করলাম তোমরা সন্ত্রাসী দলগুলোকে সমর্থন করছো, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙ্গে ফেলছো, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্যাতন করছো, চারদিকে আগুন জ্বালিয়ে দিচ্ছ, শিক্ষকদের অপমান অপদস্থ করে পদত্যাগ করাচ্ছ, কট্টরপন্থীদের শিক্ষক বানাচ্ছ, উগ্রবাদিদের ভিসি বানাচ্ছ, হিযবুত তাহরীর জঙ্গি গোষ্ঠী অবাধে তাদের জঙ্গি পতাকা নিয়ে মিছিল করছে, অথচ তাদের বাধা দিচ্ছ না,  আনসারুল্লাহ বাংলা টিমের  বাঘা বাঘা সন্ত্রাসীকে জেল থেকে ছেড়ে দিচ্ছ, তখন তো মনে হবেই, স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে যাদের বিপ্লবকে সমর্থন করলাম, তারা তো নিজেরাই স্বৈরাচারী, তারা তো নিজেরাই জঙ্গি সমর্থক।

জঙ্গিদের মুক্তি দেওয়ার কাহিনী তো তোমাদের পক্ষের পত্রিকাগুলোতে ফলাও করে ছাপা হয়েছে। জঙ্গিদের নিয়েই বিপ্লব করেছিলে বলেই তো তিন হাজারের ওপর পুলিশকে গলা কেটে হত্যা করতে পেরেছ। যাদের সঙ্গে নিয়ে পথ চলছো, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নাওনি, এ কেমন মামার বাড়ির দাবি? এসব কথা আস্তে কও কত্তা, ঘুড়ায় হাসব।”

পোস্টে মন্তব্যের ঘরে কিছু সংশ্লিষ্ট খবরের শারোনামা পেশ করেছেন তসলিমা।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top