News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি : মুম্বাইয়ের সম্মানজনক স্কোরের জবাব দিচ্ছে ত্রিপুরা
Image

রঞ্জি ট্রফি : মুম্বাইয়ের সম্মানজনক স্কোরের জবাব দিচ্ছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মোক্ষম জবাব দিতে চাইছে ত্রিপুরার ব্যাটার্সরা। রঞ্জি ট্রফি ক্রিকেটে মুম্বাইয়ের গড়া ৪৫০ রানের জবাবে দিনের খেলা শেষে ত্রিপুরা দলের প্রারম্ভিক ব্যাটসম্যানরা দারুন জবাবের প্রয়াস নিয়েছে। উল্লেখ্য, আগরতলার এমবিবি স্টেডিয়ামে শনিবার থেকে সফরকারী মুম্বাই বনাম ত্রিপুরার মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচ শুরু হয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে মুম্বাই ২৪৮ রানের পাশাপাশি চার উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে রবিবারে ৬২.২ ওভার খেলে আরও চার উইকেট হারিয়ে ২০২ রান যোগ করে ৪৫০ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সূর্যাংশের ৯৯ রানের পাশাপাশি স্যামস মুলানীর ৭১ রান, শার্দুল ঠাকুরের ৬২ রান এবং হিমাংশু সিং এর ৫৯ রান উল্লেখযোগ্য। রাজ্য দলের বোলার মনিশঙ্কর মুরাসিং ৩টি, অভিজিৎ সরকার ও পারভেজ সুলতান দুটি করে উইকেট পেয়েছে। শ্রীদাম পাল ও মনদীপ সিং পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দলের ওপেনার বিক্রম কুমার দাস ১৫ রানে প্যাভেলিয়নে ফিরলেও জিয়নজোৎ সিং ৩৯ রানে এবং পারভেজ সুলতান এক রানে উইকেটে রয়েছেন। গ্রুপের অন্যান্য খেলায় উড়িষ্যার বিরুদ্ধে বরোদা প্রথম ইনিংসে লিভ নিয়েছে। জম্মু-কাশ্মীর ইনিংস সহ ২৫ রানের ব্যবধানে সার্ভিসেস কে পরাজিত করেছে। মেঘালয়ের বিরুদ্ধে মহারাষ্ট্র প্রথম ইনিংসে লিড নিতে মাত্র ১৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও পাঁচ উইকেট।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top