News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুনরায় চালু হল কৈলাসহরের মূক ও বধির বিদ্যালয়
Image

পুনরায় চালু হল কৈলাসহরের মূক ও বধির বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ অক্টোবর: কৈলাসহরে  মূক ও বধির বিদ্যালয়টি দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর ফের চালু হল। কয়েক বছর আগে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা যড়যন্ত্র করে স্কুলটির বিরুদ্ধে। তারপর স্কুলটি বন্ধ হয়ে যায়। তখন মূক ও বধির বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৭০এর উপরে।

১৯৭০ সালে কৈলাসহরে এক মহান ব্যাক্তির প্রচেষ্টায় গড়ে উঠে এই মূক ও বধির বিদ্যালয়। তিনি মারা যাবার পর উনার ছেলে সাত্যাকি ভট্টাচার্য বিদ্যালয়ের দায়িত্ব ভার নেন। অধ্যক্ষ সাত্যাকি ভট্টাচার্যের অক্লান্ত পরিশ্রম করে আজ এই স্কুলকে একটি আধুনিক স্তরে উন্নীত করতে পেরেছেন। নির্মানের করা হয়েছে ছাত্রছাত্রী দের জন্য হোস্টেল। ৫০আসন বিশিষ্ট হোস্টেল। এই স্কুলে উওর, উনকোটি ও ধলাই জেলার দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা পড়াশোনা সুযোগ পেত। চলতি মাসের একুশে অক্টোবর এক সভায় এসডিএম  ও পুর পরিষদের চেয়ারম্যান চপলা দেবরায় উপস্থিতিতে ফের চালু করা হয়েছে মূক ও বধির বিদ্যালয়টিকে। ছাত্র ছাত্রীরা নতুন করে ভর্তি হচ্ছে।

সেদিন পুরানো স্কুল পরিচালনা কমিটি ভেঙে ১৭জনকে নিয়ে পরিচালক কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে কমিটির সভাপতি এসডিএম। সহকারী সভাপতি সন্দীপ দেবরায়। সম্পাদক বিধান চৌধুরী। সেদিনকার সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top